মানুষের পাশে ফাউন্ডেশন
- মেসুত ফেরদৌস শুভ
আমরা একদল উদ্যমী যুবক
ডাকছি তোমাদের হাত বাড়িয়ে,
এসো এতিম অসহায়দের দুঃখ মোচন করি
বিপদে তাদের পাশে দাঁড়িয়ে।
.
ওরা-ও মানুষ আমাদের-ই মত
হয়তো অন্য কারো আপনজন,
বিবেকের তাড়না থেকে আমরা নিয়ে এসেছি
মানুষের পাশে ফাউন্ডেশন।
.
এসো হে ভাই, তাদের পাশে দাঁড়াই
ভুলে যেন নাহি যাই,
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই।
.
হয়তো তুমি অনেক সুখে আছো
ফ্যান কিংবা এসিতে,
কত মানুষ থাকে অনাহারে
ছেঁড়া শার্ট প্যান্ট স্যান্ডেলে- জীবন কাটে রাস্তার ঐ ফুটপাতে।
.
সমাজে আছে নামে অনেক নীতিবিদ
যারা অন্যের দুঃখ দেখেও নিদ্রিত,
আর কতটা করুন নৃশংসে
হে বন্ধু! তোমার বিবেক হবে জাগ্রত?
.
বিস্মিত! আমরা বিস্মিত - আমরা লজ্জিত
কেন এতিম অসহায় স্বজাতি হচ্ছে সাহায্য বঞ্চিত?
.
ঘৃণা করি সেই অহংকারী মানবের
মানবতার ভেজাল মিশ্রিত,
লজ্জা কি নেই তোমার, কাগজের টাকার কাছে
সৃষ্টির সেরা জীব হয় লাঞ্ছিত।
.
কি করে ভাবো তুমি শুধু ধনীরাই তোমার মিত্র?
কি করে চোখে দেখে, মুখ বুঝে সইতে পারো অসহায়দের এই নির্মম চিত্র?
.
কি করে নিষ্ঠুরতায় নীরব থাকো নিত্য?
কি করে ঐ অনাহারী মানুষের কান্নায় থাকো তুমি ঘুমন্ত?
.
ওরা প্রান রক্ষায় বার বার
আমাদের করছে আহবান
বাচাও বাচাও ধর্ম বর্ণ নির্বিশেষে
হিন্দু মুসলিম বোদ্ধ খ্রিস্টান।
.
আত্নচিৎকারে ভারি হয়ে উঠে
আল্লাহর সৃষ্টি জমিন আসমান,
তবুওকি তুমি ঘুমন্ত রবে
নাকি জাগাবে তোমার মনুষ্যত্বের প্রান?
.
তুমিও অংশীদার হয়ে আওয়াজ তোলো
হে ভাই বন্ধু করছি তোমায় আহবান,
নেই তোমাদের নেই কোন ভয়
ঝরবেনা আখিঁ ভাঙবেনা কোন মন,
হে গরীব দুঃখী এতিম অসহায়
তোমাদের সেবায় সর্বদা নিয়োজিত
মানুষের পাশে ফাউন্ডেশন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।